1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় সমাবেশ উপলক্ষে জামায়াতের যুব ও ছাত্র সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জামায়াতের যুব ও ছাত্র সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শহরের স্বাধীনতা প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা জামায়াতের যুব ও ছাত্র বিভাগ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে ৪ ডিসেম্বর দুপুর ১২টায় যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এরআগে  সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ও সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু।

সমাবেশে প্রায় ১০ হাজার ছাত্র ও যুব উপস্থিত থাকবেন। শহরের ব্যস্ততম স্থান সমূহে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

সংবাদ সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। আর যেন কেউ এই অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!