1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘জাসদ নেতা’ খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহবায়ক করার প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে মিছিলটি বের করা হয়। এতে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় তারা ‘২৪ এর বিপ্লবীরা, গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই হবে রাজপথে’, ‘জুলাইয়ের চেতনা, বৃথা যেতে দিবো না’-সহ বিভিন্ন শ্লোগনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সংগঠক অতনু সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ৩ ডিসেম্বর এনসিপির ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও ওই কমিটিতে ফ্যাসিস্টের একাধিক দোসর সদস্য হিসেবে রয়েছেন। দ্রুত ওই কমিটি বাতিল করে জুলাই আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এরআগে, গাইবান্ধায় একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে এদিন (৭ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়কসহ শীর্ষ ৬ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে, খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft