1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিম

  • আপডেট হয়েছে : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাংবাদিকদের সাথে পুলিশের সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার বলেন, সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাইবান্ধায় সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্র পুলিশকে ব্যবহার করে তার ইমেজকে ভুলুণ্ঠিত করেছে। আমরা পুলিশের ইমেজ পুণরুদ্ধারের চেষ্টা করছি।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে যানজট, চুরি-ছিনতাই, প্রতারণা ও স্থানীয় ঘটনাবলীর দ্রুত তদন্ত নিয়ে মতামত তুলে ধরেন। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে পুলিশ সুপার পদপে নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য; গত শনিবার (২৯ নভেম্বর) মো. জসিম উদ্দীন গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!