1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

এর আগে ঢাকা-১০ আসন থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। আজ এই ঘোষণার মাধ্যমে তিনি সেটি থেকে সরে এসেছেন।

২৯ ডিসেম্বর সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় আসিফ মাহমুদ ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনটি এনসিপির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে এনসিপি যোগদান করলেন। আমরা আশা করবো তার সাথে আমাদের পথচলা পুরোনো দিনগুলোর মতোই সামনের দিনগুলোতে আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।’

তিনি বলেন, আমাদের (এনসিপি) রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়(অনলাইনে অনুষ্ঠিত) আসিফ মাহমুদকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে।

বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমানভাবে গুরত্বপূর্ণ। এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য এ নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আমি আজ এনিসিপিতে যোগদান করেছি।’সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!