1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭৮ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭৮

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৮ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দু’টিতে এই দুর্যোগে নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে ধ্বংসাবশেষ সরাতে তৎপরতা চলছে।

পাদাং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি সপ্তাহে প্রবল মৌসুমি বৃষ্টিপাতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।  ফলে হাজারো মানুষ নিজেদের বাড়িঘরে আটকা পড়েছে।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপের দু’টি শহরে রোববারও পানি নেমে যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ত্রাণ পৌঁছে দিতে জাকার্তা থেকে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুহরিয়ান্তো এক বিবৃতিতে জানান, সেন্ট্রাল তাপানুলি ও সিবোলগা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে পূর্ণ মনোনিবেশ প্রয়োজন। জাহাজগুলো সোমবার সিবোলগায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৬ জনে দাঁড়িয়েছে এবং ২৮৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের সুংগাই নিয়ালো গ্রামে আজ বন্যার পানি বেশিরভাগই নেমে গেছে। তবে বাড়িঘর, যানবাহন ও ফসল ঘন কাদায় ঢেকে গেছে।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, কর্তৃপক্ষ এখনো রাস্তা পরিষ্কার কার্যক্রম শুরু করেনি এবং কোনো বাইরের সহায়তাও সেখানে পৌঁছায়নি।

বন্যা ও ভূমিধসে থাইল্যান্ডে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রচেষ্টা  অব্যাহত রেখেছে।

থাই সরকারের ত্রাণ ব্যবস্থার মধ্যে রয়েছে স্বজন হারানো পরিবারকে সর্বোচ্চ ৬২ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান।

তবে, থাইল্যান্ডের বন্যা মোকাবিলা নিয়ে সমালোচনা বাড়ছে এবং ব্যর্থতার অভিযোগে স্থানীয় দুই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

এদিকে মালয়েশিয়ায় উত্তরাঞ্চলীয় পেরলিস প্রদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়ায় দু’জনের প্রাণহানি ঘটেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!