1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ‘সময়ের কণ্ঠস্বর’-এর জেলা প্রতিনিধি ও জনপ্রিয় সাংবাদিক রবিউল ইসলাম।

কয়েকদিন ধরে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু বাইরে মানববন্ধনের ঘটনাটি চোখে পড়তেই দায়িত্ববোধের তাগিদে তিনি হাসপাতালের বিছানা ছেড়ে বের হয়ে আসেন। চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ ও হাতে থাকা ক্যানুলা উপেক্ষা করেই তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে তার কর্মরত প্রতিষ্ঠান সময়ের কন্ঠস্বরের ফেসবুক লাইভে প্রতিবেদন উপস্থাপন করেন।

হাসপাতালের রোগী অবস্থায় সংবাদ সংগ্রহ ও প্রচারে অংশ নেওয়ার এ দৃশ্য উপস্থিতদের নজর কাড়ে।

সাংবাদিক রবিউল ইসলাম বলেন, “সাংবাদিকতা শুধু আমার পেশা নয়; মানুষের কথা মানুষের কাছে তুলে ধরা আমার নেশা, আমার দায়িত্ব।”

স্থানীয় সাংবাদিক মহল ও সুধীজন তার দায়িত্বশীলতা ও পেশার প্রতি নিষ্ঠাকে প্রশংসা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!