1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

সাদুল্লাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) দিনব্যাপী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সহযোগিতায় জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ, রংপুর এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।

এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল ক্যাম্পের  উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। এসময় উপস্থিত ছিলেন ড্যাব, রংপুর মেডিকল কলেজ ও হাসপাতাল শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. মাহমুদুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম মন্ডল, সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, সাবেক সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. মোখলেসুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডা. মো. মাযহারুল ইসলাম, সাবেক সদস্য সহযোগী অধ্যাপক ডা. মো. জহুরুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ডা. মো. আলীমূল হাসান সাগরসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়া ও যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে জাতীয়তাবাদী চিকিৎসক রংপুরের ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসাসেবা প্রদান করেন। দুই সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা ও ফ্রি ঔধুষ গ্রহণ করেন। স্থানীয়ভাবে এই সুবিধা পেয়ে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেন।

অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে আসছি। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!