1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাদুল্লাপুরের আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ঘটনার পালাতক আসামী গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিস্বজ প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ঘটনার পালাতক আসামী আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন সরকার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শুক্রবার তাকে গ্রেফতার করে।’

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, জিজ্ঞাসাবাদে আনারুল ইসলাম এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে শনিবার বিকেলে গাইবান্ধায় আদালতের মাধ্যমে জেলা কারাগরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত; গত ১৮ অক্টোবর (শনিবার) বিকেলে হটাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে একই এলাকার আনারুল মিয়ার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে শিশুটি হাটতে হাটতে বের হয়ে আসে। এসময় তার স্বজন জিজ্ঞাসা করলে শিশুটি জানায় তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে প্রতিবেশি নানা আনারুল তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন করে। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!