1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাঘাটায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহরে বিএনপি প্রার্থীর নেতাকর্মীর হামলার ঘটনায় ১৪৪ ধারা জারী

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জাহিদ খন্দকার, গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের গাড়ীর বহরে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের হামলার  অভিযোগ উঠেছে। এ ঘটনার স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় নিশাদের সমর্থকদের ১০টির বেশি মোটরসাইকেল ও গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করেছেন।

‎রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। ‎

প্রজ্ঞাপনে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনে বিএনপির দলীয় প্রার্থী ফারুক আলম সরকারের কর্মীরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিশাদের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হন এবং তাদের ব্যবহৃত ১০টির বেশি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এ সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

‎গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকারের নাম ঘোষণা করেন।

‎সাঘাটা থানা অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, ‘দুই গ্রুপের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মাঠে কঠোর অবস্থানে রয়েছে। ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না।’

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!