1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

শুভেচ্ছায় সিক্ত পলাশবাড়ীর জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুর কাদির মুকুল

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ
জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন গাইবান্ধার পলাশবাড়ীর সাংবাদিক জগতের অন্যতম পরিচিত মুখ ও জ্যেষ্ঠতম সাংবাদিক মো. মঞ্জুর কাদির মুকুল। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে অদম্য নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে আসা এই অভিজ্ঞ সংবাদকর্মীকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সিক্ত করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ পাঠকরা।

তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সবচেয়ে বেশি সময় তিনি কাজ করেছেন উত্তরবঙ্গের জনপ্রিয় পত্রিকা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া-তে।
তার নিরলস পরিশ্রম, অনুসন্ধানী মানসিকতা ও তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে তিনি পাঠক মহলে যেমন পরিচিত, তেমনি সহকর্মীদের কাছেও হয়েছেন এক আস্থার নাম।

জন্মদিনে শুভেচ্ছার বন্যায় আপ্লুত মঞ্জুর কাদির মুকুল জানান, ‘মানুষের ভালোবাসাই একজন সংবাদকর্মীর সবচেয়ে বড় পাওয়া। এই ভালোবাসা আমাকে সত্য ও ন্যায়ের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

সহকর্মীরা বলেন, পলাশবাড়ীর সাংবাদিকতার বিকাশে তার অবদান অপরিসীম। তরুণ সংবাদকর্মীদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে তিনি সবসময়ই থাকেন সবার পাশে।

জন্মদিনে বরেণ্য এই সাংবাদিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সকল শুভানুধ্যায়ী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!