1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

শিবরাম স্কুলের দৃষ্টান্ত, বাংলা, ইংরেজির পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা বাধ্যতামূলক

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎​পবিত্র কোরআনের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল এক মহতী উদ্যোগ নিয়েছে।

‎রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের ৩য় ও ৪র্থ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়। একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলার একটি বিশেষ পদক্ষেপ।

‎​বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

‎এ সময় ​হাফেজ মাওলানা গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন,
‎​পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই।

‎​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ জানান, বিশেষ আরবি শিক্ষা কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা অল্প বয়সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের হাতের লেখার সামঞ্জস্যতা ও সৌন্দর্যও বিদ্যালয়ের একটি বিশেষ অর্জন।
‎​অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের আলোয় পথচলার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম।



খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!