1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য

রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জেলায় শুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বই মেলা। উদ্বোধনী দিনেই দর্শনার্থী, লেখক ও কবি-সাহিত্যিকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই বই মেলার উদ্বোধন করেন। ডিসি মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতালেব সরকার, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক আবু জাফর প্রমুখ।

সবার জন্য উন্মুক্ত এই মেলায় প্রথম দিনই দেখা যায় মেলায় দর্শক-ক্রেতাদের ভিড়। লেখকরাও এসেছেন মেলায়। শুরুর দিনই অটোগ্রাফ দিতে ব্যস্ত দেখা গেছে তাদের। বিক্রিতেও খুশি তারা।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে ফিরে আসি। বই পড়ার দিকে ঝুঁকে পড়ি, লাইব্রেরি মুখি হতে পারি এবং নিজেদের জীবনকে গড়তে পারি। এই উদ্দেশ্য সামনে রেখেই আমাদের এই আয়োজন। বই মানুষকে শেখাবে এবং জানাবে। শুধু মোবাইলের ভিতরে পড়ে না থেকে বই পড়তে হবে তরুণদের। সর্বস্তরের শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে মেলা। মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং বিভাগীয় প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে। ৭০ টি বুক স্টল স্থান পেয়েছে বই মেলায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!