খবরবাড়ি ডেস্কঃ পঞ্চগড় জেলার বোদা ‘উপজেলা সাংস্কৃতিক পরিষদ’ অত্রালাকায় ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে।r
বোদা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা সাংস্কৃতিক পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠত হয়। পরবর্তীতে ১৯৯১ সালে উপজেলা সাংস্কৃতিক পরিষদ রেজিষ্ট্রেশনভুক্ত হয় (যার রেজিঃ নং-৬৯৮/৯১)।
সপ্তাহে দু’দিন শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক পরিষদে ১০টি বিষয়ে প্রশিণ দেয়া হয়। তার মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, সঞ্চালন কৌশল, নৃত্য, নাটক, সংগীত, তবলা, প্যাড ও কি-বোর্ড উল্লেখযোগ্য। সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঠাকুরগাঁও বেতারের সঙ্গীত শিল্পী মো. আনিছুর রহমান। এছাড়াও উপজেলা সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক হারুন-অর-রশিদ। সাংস্কৃতিক পরিষদের সঙ্গীত প্রশিক্ষণ হিসেবে আছেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী নিবেদিকা দত্ত, নাট্য বিভাগের দায়িত্বে রয়েছেন কবি ও গীতিকার টি এম মনোয়ার হোসেন, আবৃত্তি ও সঞ্চালন কৌশলের প্রশিক্ষক পবিত্র কুমার রায় এবং অন্যান্য বিভাগগুলোও দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। এ সাংস্কৃতিক পরিষদে বর্তমান প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রয় ৯০ জনের মত।
অত্র সাংস্কৃতিক পরিষদ হতে শিশু নাট্য শিল্পী ওম প্রকাশ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল। এছাড়াও গান ও কবিতায় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এ শিল্পী হিসেবে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে।