1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ী কৃষকদলে ‘সেচ্ছাচারী কমিটি’ ঘোষণার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলে গঠনতন্ত্র পরিপন্থি ও সেচ্ছাচারিতার মাধ্যমে ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে দলটির একটি অংশ। রবিবার ২৩ নভেম্বর রাত নয়টায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বাবু।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ১৫ মে ২০২৩ তারিখে অনুমোদিত আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত কোনো পরিচিতি সভা বা নিয়মিত দলীয় সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কদের অজ্ঞাতেই ‘মনগড়া’ ও ‘অর্থ লেনদেনের মাধ্যমে’ কমিটি ঘোষণা করা হয়েছে। এক ইউনিয়নে কোনো সম্মেলন ছাড়াই কমিটি দেওয়া হয়েছে এবং বাকি ইউনিয়নগুলোতে এখনো কমিটি হয়নি বলেও অভিযোগ করেন তারা।

নেতারা জানান, কোনো প্রকার আলোচনা বা সভা ছাড়াই হঠাৎ করেই ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানতে পারেন যে পলাশবাড়ী উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, যা কৃষকদলের গঠনতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনে গাইবান্ধা জেলা কৃষকদল এবং কেন্দ্রীয় কৃষকদল সভাপতি-সাধারণ সম্পাদকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরকার, মাহামুদ হোসেন, আইতাল হোসেন, মারুফ খন্দকার, জেলা কৃষকদল সদস্য শফিকুল ইসলাম ছকু, আনিছার রহমান বাচ্চু ও মোঃ ছামসুল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!