1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ী এস,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দোকান ভেঙে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
সরকারি সম্পত্তি দখলে কলেজ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ।

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি সম্পত্তি দখল এবং বিদ্যালয়ের মার্কেটের একটি দোকানঘর ভাঙার অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষক শ্যামল চৌধুরীর বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদন দাখিলের তিন মাস পার হলেও প্রশাসনের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন মার্কেটের “সরকার অটোজ” নামের দোকানটি বরাদ্দপ্রাপ্ত ভাড়াটিয়ার কাছ থেকে বেশি টাকা দিয়ে দখল করা হয়। পরে স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায় দোকান ঘরটি জোরপূর্বক ভেঙে শ্যামল চৌধুরীর ব্যক্তিমালিকানাধীন ‘রাজিয়া চৌধুরী শপিং মল’-এর প্রবেশপথ তৈরি করা হয়।

ঘটনার পর জনস্বার্থে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার গত ১৬ জুন গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তদন্ত প্রতিবেদন জমা হলেও তিন মাস ধরে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন এবং প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ভাড়াটিয়াদের উদ্দেশ্যে নোটিশ জারি করে সতর্ক করেছিলেন— অনুমতি ছাড়া কোনো দোকান ভাড়া, সাবলেট বা হস্তান্তর করা যাবে না। কিন্তু পরবর্তী সময়ে একজনের বদলি ও অন্যজনের অবসরের সুযোগে দোকানঘর ভাঙার ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে শপিং মলের মালিক শ্যামল চৌধুরী বলেন, “আমি বিষয়টি বিস্তারিত জানি না। তদারকির দায়িত্বে থাকা মিজান চৌধুরী ভালো বলতে পারবেন।”
মিজান চৌধুরী জানান, “বিদ্যালয় মার্কেট ভেঙে রাস্তা তৈরির কোনো অনুমতি আমাদের কাছে নেই।”

অভিযোগকারী শাহ আলম সরকার বলেন, “তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সরকারি সম্পত্তি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহম্মেদ বলেন, “ফাইলপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, সরকারি বিদ্যালয়ের সম্পত্তি দখল করে ব্যক্তিমালিকানাধীন মার্কেটের প্রবেশপথ নির্মাণের মতো গুরুতর ঘটনায় প্রশাসনের নীরবতা রহস্যজনক। তারা দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!