1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর হোসেনপুরে পীরোত্তর জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর তীব্র প্রতিবাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মৌজায় পীরোত্তর সম্পত্তি হিসেবে পরিচিত ৬ শতাংশ জমি দখলের চেষ্টা আবারও শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খতিয়ান নং-১৬৩, দাগ নং-৫৫৬, ৫৫৪, ৫৫৫, ৬০৬, ৬০৭ ও ৬৩৬ নম্বরের এই জমি দীর্ঘদিন ধরেই স্থানীয় মুসলমান সমাজের ব্যবহারের জন্য পরিচিত।

স্থানীয়রা জানান, হাসবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে সড়ক সংলগ্ন এই জমিতে কয়েক বছর আগে স্থাপনা নির্মাণের চেষ্টা হয়েছিল, যা এলাকাবাসীর প্রতিবাদের কারণে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রায় চার বছর পর পুনরায় মৃত কফিল মন্ডলের সন্তান রাজু মন্ডল ও আজাদ মন্ডলসহ রামচন্দ্রপুর (মন্ডল পাড়া) গ্রামের কয়েকজন ব্যক্তি নির্মাণ কাজ শুরু করেছেন।

এলাকাবাসী দাবি করেছেন, পীরোত্তর সম্পত্তিতে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ ধর্মীয় ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ২ নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল জানান,

আমি বিষয়টি জানি। তবে ঐ পীরোত্তর সম্পত্তির মুতাওয়াল্লি আছে, যিনি ওই সম্পত্তি ব্যবহার করতে পারবেন। যদি সমস্যা সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন বিষয়টি দেখবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!