1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর হোসেনপুরে নান্দনিক শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দির: ‘সবচেয়ে বড় কৃষ্ণ মূর্তি’ প্রচারণায় বিতর্ক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দির এখন জেলার অন্যতম নান্দনিক সনাতন ধর্মীয় উপাসনালয় হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন নকশা, চমৎকার নির্মাণশৈলী ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে মন্দিরটি অল্প সময়েই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে ইতোমধ্যেই বিভিন্ন দেবদেবীর বিগ্রহের পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রায় ৫৩ ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। এটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মূর্তি’ বলে সামাজিকমাধ্যমে প্রচার করা হলে বিষয়টি নিয়ে সৃষ্টি হয় বিস্তর আলোচনা ও বিভ্রান্তি।

সচেতন সনাতন ধর্মাবলম্বীরা জানান, বিগ্রহের আকার-আকৃতি কোনো ধর্মীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে না, ভগবান সর্বত্রই বিদ্যমান, তিনি যে কোনো সময়, যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন। তাই মূর্তির আকার নিয়ে ভুল তথ্য প্রচার বিভ্রান্তি ছড়ানোর শামিল বলে মন্তব্য করেন তারা।

তথ্য অনুসন্ধানে জানা যায়,
২০১৯ সালে নেপালের সুনওয়াল পৌরসভায় নির্মিত ৭১ ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি দীর্ঘদিন সবচেয়ে বড়গুলোর একটি হিসেবে পরিচিত ছিল।
পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশের গৌর ইয়ামুনা সিটিতে ১০৮ ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ মূর্তি নির্মিত হয়, যা বর্তমানে সবচেয়ে বড় কৃষ্ণ মূর্তি হিসেবে স্বীকৃত।

এ অবস্থায় পলাশবাড়ীর ৫৩ ফুট উচ্চতার মূর্তিকে ‘বিশ্বের সবচেয়ে বড়’ দাবি করা বাস্তব তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন সচেতন সনাতনী সমাজের প্রতিনিধিরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!