1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে মিথ্যা অপপ্রচার অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে রিপন ও বকুল গংয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনকে “মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. খাইরুল ইসলাম চাঁন।

বুধবার ২৬ নভেম্বর রাত ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, ২৫ নভেম্বর গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং– রাজ–৪৯৪)-এর অস্থায়ী কার্যালয় দখলে রেখে রিপন ও বকুল গং দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করছিলেন। এতে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, শ্রমিকদের ক্ষোভের কারণে ২৬ নভেম্বর বিক্ষুব্ধ শ্রমিকরা অস্থায়ী কার্যালয়টি পুনরুদ্ধার করে। এ ঘটনায় তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সম্পৃক্ত ছিলেন না বলেও দাবি করেন।

মো. খাইরুল ইসলাম চাঁন অভিযোগ করে বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় আছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!