1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এবং “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২৬ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারির আয় উন্নয়নে সরকারি উদ্যোগ আরও গতিশীল হয়েছে।

বক্তারা আরও বলেন, এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প) প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের সহায়তায় খামারি প্রশিক্ষণ, আধুনিক পালন পদ্ধতি, ভেটেরিনারি সেবা এবং প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি, কৃষক, সেবাগ্রহণকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রাণিসম্পদ বিভাগের সেবাসমূহ ও বিভিন্ন খামারির উৎপাদিত পণ্য নিয়ে ক্ষুদ্র প্রদর্শনীও আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পলাশবাড়ী। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ অধিদপ্তর, এলডিডিপি প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!