1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া, পলাশবাড়ী (গাইবান্ধা):

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের আয়োজনে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শফিকুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান

এছাড়াও অনুষ্ঠানে বিআরটিএ গাইবান্ধা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করলে দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীরা পরিবার ও সমাজে নিরাপদ সড়কের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; তাদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি আরও সহজতর হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!