খবরবাড়ি ডেস্কঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববর (৩০ নভেম্বর) বিকেলে পৌরশহরের শিল্পী হোটেলের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশেষ দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা। দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, আজাহার আলী, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।