1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান-মাও. নজরুল ইসলাম লেবু

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘একটি গাছ, একটি প্রাণ-গাছ বাঁচাবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ এই স্লোগানবে ধারণ করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর ঈদগাহ মাঠে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

তিনি বলেন, ‘প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা কেবল সামাজিক দায় নয়-এটি আমাদের ঈমানেরও দাবী। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া।’

তিনি আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে কাজ করছে। আমরা কল্যাণভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের পথচলা।’

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাও. মো. লোকমান হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি মো. শরিফ আল ইসলাম, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাও. হাবিবুর রহমান, বর্তমান ইউনিয়ন জামায়াত সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম সামিউল্লা সলিল ও সেক্রেটারি ওমর ফারুকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। মানুষের টিকে থাকা ও প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতিকে রক্ষা করা জরুরি।

অলোচনা শেষে উপস্থিতদের মাঝে প্রায় ১ হাজার ৪’শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!