1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত- ১

  • আপডেট হয়েছে : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে মোঃ সালেকুজ্জামান (৪২) নামের ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের আব্দুল জব্বারের সঙ্গে সালেকুজ্জামানের ভাইদের জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। গতকাল শুক্রবার ফজরের নামাজের পর সালেকুজ্জামানের ভাই আব্দুল সালেক পারিবারিক কবরস্থানে দাদীর কবর জিয়ারত করতে যান। এসময় তিনি দেখতে পান কবরের মাটি তুলে নেওয়া হয়েছে। পরে এ বিষয় নিয়ে আব্দুল জব্বারের ছেলে বাবু মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু মিয়া তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে সালেককে সারধর করেন। খবর পেয়ে ছুটে যান আব্দুল সালেকের ভাই সালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। তারাও হামলার শিকার হন। এসময় সালেকজুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার সময় তার মৃত্যু হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। আসামীদের ধরার জন্য তৎপরতা চলছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!