1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

চারদিন ধরে নিখোঁজ শিবির নেতা আসাদুল্লাহ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নিখোঁজ শিবির নেতা বগুড়ার পন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার।

শনিবার (২৯ নভেম্বর) সকালে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ শিবির নেতা সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।

পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা বাবা-মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান মিলছে না। পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েকদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। পরে বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিখোঁজ হওয়ার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। আশা করি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।

নিখোঁজ শিক্ষার্থী ও শিবির নেতা সাদিককে খুঁজে পেতে পরিবার, স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। কেউ তথ্য জানলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!