খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে তল্লাসী কালে ৫ কেজি গাঁজাসহ সাদেক হোসাইন (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে পৌরশহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাসী কালে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদেক হোসাইন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার জাফর আলমের ছেলে।
থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে চেক পোস্ট বসনো হয়। এসময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী কালে কালো রঙের হাত ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি সাদেক হোসাইনকে গ্রেফতার করা হয়।
এসআই তাহসিনুর রহমান জানান, আতাউল্যাহ স্পেশাল নামের একটি বাস থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক হোসাইন স্বীকার করে যে সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো কিনে নাটোরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার টিকিট যাচাই করেও দেখা গেছে, সে কুড়িগ্রাম থেকে নাটোর যাচ্ছিল।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।