1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান নুরন্নবী প্রধান ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ককারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন, কৃত্রিম প্রজনন সেবা, স্কুলের শিশুদের দুধ পান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে। আগামী ২রা ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!