1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে ওলামাদল নেতার বিরুদ্ধে নিরীহ সনাতনীর কাছে চাঁদা দাবির অভিযোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সনাতনী সম্প্রদায়ের সদস্য সঞ্জয় কুমার সাহা (৪৭) বর্তমানে বাড়িছাড়া। একসময় শান্ত-স্বভাবের দোকানদার সঞ্জয় এখন প্রাণের নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন।

অভিযোগ উঠেছে—গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুত মিথ্যা চুরির অভিযোগে ফাঁসিয়ে সঞ্জয়ের কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন। শুধু তাই নয়, আরও ৫০ হাজার টাকা দাবি করে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

প্রাণের ভয়ে লুকিয়ে থাকা সঞ্জয় মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১১টার দিকে পলাশবাড়ীর স্থানীয় অনলাইন পোর্টাল ‘খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম’-এর কার্যালয়ে এসে সাংবাদিকদের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তার কণ্ঠ কাঁপছিল, চোখে ছিল আতঙ্ক আর অশ্রু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমি কোনো চুরির সঙ্গে জড়িত নই। হঠাৎ করেই বিদ্যুত আমাকে মিথ্যা চুরির অপবাদ দেয়। পরে এলাকার লোকজনের সামনে ৪০ হাজার টাকা নেয়। এখন আরও ৫০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন নিজের ঘরে ফিরতে পারছি না। শুধু জীবনের নিরাপত্তা চাই।”

তিনি আরও বলেন,
“আমি একজন সাধারণ মানুষ। ছোট দোকান চালিয়ে সংসার চলে। শুধু টাকার লোভে একজন রাজনৈতিক প্রভাবশালী মানুষ আমার জীবনটা নরকে পরিণত করেছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা বিষয়টি মানবিক বিবেচনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযুক্ত আনিসুজ্জামান বিদ্যুতের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয়দের দাবির বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় তার নাম একাধিকবার আলোচনায় এসেছে।

নিরীহ এক সনাতনী সম্প্রদায়ের সদস্যের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় দ্রুত তদন্ত ও সঞ্জয় কুমার সাহার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সচেতন মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!