1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধার স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ ও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার। এরআগে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর থেকে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি জেলা শহরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৮ নভেম্বর সদর থানায় বাদী হয়ে মামলা করে পুলিশ। ওই মামলায় আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবু এজাহারভুক্ত আসামী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর এলাকায় ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এসময় আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবু ওই মামলার এজাহারভুক্ত আসামী। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!