1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ “সাম্য ও সমবায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় ৫৪তম সমবায় দিবস-২০২৫ পালন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় অফিসার মো. ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ছাব্বির আহমেদ। জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে

উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ চন্দ্র রায়, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি টিপু সুলতান, উত্তরণ শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক হোসনে আরা আক্তারসহ জেলার ৭ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলার ৫জন শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বতী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যেমন কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!