1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গাইবান্ধায় গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় গাঁজাসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীকে  গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে গাইবান্ধা-সাঘাটা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল হাসেম (২৪), একই ইউনিয়নের শিবরাম বাঁশবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহাবুব হোসেন (২৩) এবং শিবরাম বামনটারি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ত্রিমোহনী বাজারে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েক সদস্যের একটি দল। সেখানে সাঘাটাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ওই তিন যুবকের শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রত্যেকের কাছে ১ কেজি করে মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ বলেন, গ্রেফতার ওই তিন যুবকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!