1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলরা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ছাড়াও অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে সুন্দরগঞ্জ সরকারি কলেজকে ৬-০ গোলে হারিয়ে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। অপর ম্যাচে মহিমাগঞ্জ কারিগরি কলেজকে ট্রাইবেকারে হারায় বোনারপাড়া সরকারি কলেজ।

এ টুনার্মেন্টে জেলার ৭ উপজেলার ৭টি সরকারী কলেজ এবং  ৫ টি বেসরকারী কলেজ অংশ নিচ্ছে।

সরকারি কলেজ গুলো হচ্ছে- গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্লাপুর সরকারী কলেজ ও পলাশবাড়ী সরকারি কলেজে।

অন্যদিকে; বেসরকারি কলেজ গুলোহচ্ছে, সদরের হাজী ওসমান গণি ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, সাঘাটা ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ ও মহিমাগঞ্জ কারিগরী কলেজ।

আগামী ২২ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!