1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় অবৈধ ও বিতর্কিত আইডিইবি জেলা কমিটি বিলুপ্তি ও নিরপেক্ষ কমিটি গঠনের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কর্তৃক অসাংবিধানিকভাবে গঠিত বিতর্কিত ও অবৈধ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলা কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ এবং গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠনের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সম্মিলিত ডিপ্লোমা প্রকৌশলী গাইবান্ধার আয়োজনে শহরের গানাসাস মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক আইডিইবি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির ইবনে আলী পাঠান, আইডিইবি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাহিদ হাসান রাসেল, ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রামী পরিষদ গাইবান্ধা জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর প্রচার সম্পাদক প্রকৌশলী সাজ্জাদুর রহমান, স্বেচ্ছাসেবকদলের গাইবান্ধা জেলা সদস্য সচিব মাহমুদুল হক, গাইবান্ধা আইডিইবি সদস্য প্রকৌশলী সাইফুল ইসলাম, রেজওয়ানুল কবির ও মো. সোহাগ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান গঠিত আইডিইবি গাইবান্ধা জেলা কমিটি সংবিধান পরিপন্থী ও অগণতান্ত্রিক উপায়ে তৈরি করা হয়েছে, যা প্রকৌশলী সমাজে বিভাজন সৃষ্টি করেছে। তারা বলেন, সদস্যদের মতামত উপো করে একটি পরে স্বার্থে এ কমিটি গঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সদস্যদের ভোটে বৈধ নির্বাহী কমিটি নির্বাচনের দাবী জানান।

বক্তারা আরো বলেন, আইডিইবি একটি পেশাজীবী সংগঠন-এ সংগঠনে রাজনীতি, প্রভাব-প্রতিপত্তি বা অনৈতিক স্বার্থের জায়গা নেই। প্রকৌশলী সমাজের ঐক্য ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!