1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গণপিটুনিতে রুপলাল হত্যাকাণ্ড: টাঙ্গাইল থেকে অন্যতম আসামী রুবেল পাইকার গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

এম,এ শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলাল রবিদাস হত্যা মামলার অন্যতম আসামী রুবেল পাইকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে র‍্যাব-১৪এর একটি বিশেষ দল টাঙ্গাইল থেকে তাকে আটক করে। শনিবার তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে তারাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ওইদিন রাতে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রুপলাল রবিদাস (৪০) এবং মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫) কে স্থানীয় লোকজন ভ্যানচোর সন্দেহে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই রুপলালের মৃত্যু হয় মৃত্যু হয়।
পরদিন ভোরে প্রদীপ দাস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রদীপ দাস ছিলেন রুপলালের ভাগনি জামাই।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক থাকা রুবেল পাইকারকে গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন অগ্রগতি আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!