1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

এটিএম আজহারুল ইসলামকে কেন্দ্রীয় নায়েবে আমির মনোনীত: তারাগঞ্জে শুকরিয়া সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এম এ শাহীন ,তারাগঞ্জ,রংপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃত্বে পুনর্গঠনের অংশ হিসেবে রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের মনোনীত এমপি প্রার্থী, কারা নির্যাতিত মজলুম জননেতা ও বদরগঞ্জের সন্তান এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির মনোনীত করায় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে
শুকরিয়া সমাবেশের আয়োজন করা হয় ।

সমাবেশে বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মনোনয়ন শুধু উত্তরাঞ্চলের রাজনীতিতে নয়, জাতীয় পর্যায়েও নতুন মাত্রা যোগ করবে। তাঁরা মনে করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বগুণ সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি করবে এবং দলের অগ্রযাত্রায় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা রেখেছে, তা তারাগঞ্জ–বদরগঞ্জের মানুষের জন্য গর্বের বিষয়। এই মনোনয়ন তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা যোগাবে এবং সংগঠন আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিশেষ করে মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সমাবেশে শুকরিয়া জ্ঞাপন করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, যুব সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, প্রভাষক মোঃ বুলবুল হোসেন, মোশাররফ হোসেন (লেবু),কাজি ছামছুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল জলিল, সেক্রেটারি মোঃ এরশাদুল হক, কোষাধ্যক্ষ আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!