1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ আরও ১২ জনকে উদ্ধারে তৎপরতা চলছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস মধ্য জাভা প্রদেশের তিনটি গ্রামে আঘাত হানে। এতে কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রধান মুহাম্মদ আবদুল্লাহ এএফপিকে বলেন, ‘শনিবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ১২ জনকে খোঁজা হচ্ছে।

তিনি জানান, উদ্ধার অভিযানে ত্রাণকর্মী, সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ ৭০০ জনেরও বেশি সদস্য অংশ নিচ্ছেন। সরকার ইতোমধ্যে খননযন্ত্র ও ট্র্যাকিং কুকুর মোতায়েন করেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার দুইজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন। শুক্রবার আরও একজনের মরদেহ পাওয়া যায় এবং শনিবার আটজনের মরদেহ উদ্ধার হয় বলে আবদুল্লাহ জানান।

জাতীয় আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরুতে সতর্ক করেছিল যে, প্রবল বর্ষণসহ চরম আবহাওয়া হাইড্রোমেটিওরোলজিক্যাল দুর্যোগ ডেকে আনতে পারে। আগামী কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দেশটিতে প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলা বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি ঝড়ের ধরণ, স্থায়িত্ব ও তীব্রতা বদলে গেছে, ফলে বৃষ্টিপাত বেড়েছে, আকস্মিক বন্যা ও প্রবল ঝড়ো হাওয়া দেখা দিচ্ছে।
চলতি নভেম্বরের শুরুতে পাপুয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!