1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সীমান্তে ড্রোন উড্ডয়ন! পীরগঞ্জের কনটেন্ট ক্রিয়েটরের কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ।

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের ড্রোন ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভারতের সীমান্তবর্তী এলাকা, বিএসএফ পোস্ট ও সীমান্ত পিলারের আশপাশের দৃশ্য ধারণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র প্রযুক্তিগত কাজ নয় বরং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আকাশসীমা আইনের সরাসরি লঙ্ঘন।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ এর ধারা ৬৬ ও ৭২ অনুযায়ী, সীমান্ত বা সামরিক এলাকা সংলগ্ন স্থানে অনুমতিবিহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। পীরগঞ্জ সীমান্তে ড্রোন ব্যবহার করে ফুটেজ গ্রহণ করা ওই ধারাগুলোর স্পষ্ট লঙ্ঘন। এছাড়া, Official Secrets Act, ১৯২৩ এর ধারা ৩ ও ৫ অনুসারে, প্রতিরক্ষা বা নিরাপত্তা সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও সংগ্রহ রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের শামিল যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তদুপরি, ফুটেজটি অনলাইনে প্রচার করার মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ২৫ ও ৩১ ভঙ্গ করেছেন, যা অনুমতিহীন ডিজিটাল তথ্য প্রচারের অপরাধ হিসেবে গণ্য।

অন্যদিকে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটনাটি আরও গুরুতর। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কনভেনশন (Chicago Convention, 1944) এর Article 1 ও 3(c) অনুযায়ী, কোনো রাষ্ট্রের আকাশসীমায় অন্য রাষ্ট্রের অনুমতি ছাড়া বেসামরিক বিমান বা ড্রোন প্রবেশ করতে পারে না। সীমান্ত বরাবর ড্রোন উড্ডয়ন কার্যত ভারতের সার্বভৌম আকাশসীমায় নজরদারি হিসেবে গণ্য হয়, যা জাতিসংঘ সনদের (UN Charter, Article 2[4]) “সার্বভৌমত্বে হস্তক্ষেপ” নীতির পরিপন্থী।

এছাড়া, বাংলাদেশ–ভারত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি ২০১১ এর শর্ত অনুযায়ী, দুই দেশই একে অপরের সীমান্তে কোনো প্রকার “hostile surveillance or intelligence activity” থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। ফলে, পীরগঞ্জের এই কনটেন্ট ক্রিয়েটরের কাজ কেবল স্থানীয় নয় দ্বিপাক্ষিক চুক্তিভঙ্গেরও ইঙ্গিত দেয়।

পীরগঞ্জের কয়েকজন আইন বিশেষজ্ঞ বলেন, “এই ঘটনার মাধ্যমে ব্যক্তি একাধিক আইনগত অপরাধের আওতায় পড়তে পারেন; Civil Aviation Act অনুযায়ী ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, Official Secrets Act অনুযায়ী ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড, এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft