1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পরিবারের ওপর হামলা ও তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় আদালত চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় নৃশংস এ হামলা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। সেইসাথে এ কর্মসূচি থেকে বিচারকদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তার দাবী জানানো হয়।

অ্যাডভোকেট এটিএম শরিফুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, পিপি আব্দুল হালিম প্রামানিক, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নিরঞ্জন কুমার ঘোষ, এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঈদ আল আসাদ, মিজানুর রহমান মিজান, মঞ্জুর মোর্শেদ বাবু, সরওয়ার হোসেন বাবুল ও অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এসময় ছুরির আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও জখম হন। ধস্তাধস্তির সময় আসামী লিমন মিয়াও আহত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft