1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ,ঠাকুরগাঁওঃ

বিশ্ব ডায়াবেটিস দিবসকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমন্বিত জনসচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তায় এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তারা ডায়াবেটিস বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিরোধমূলক আচরণ, নিয়মিত পরীক্ষা, সুষম খাদ্য ও সচেতন জীবনধারা ছাড়া এ রোগ মোকাবিলা কঠিন। স্থানীয় পর্যায়ে ডায়াবেটিক সমিতির কার্যক্রম সম্প্রসারণ ও জনগণকে নিয়মিত স্ক্রিনিং-এর আওতায় আনার ওপরও তারা জোর দেন।

র‌্যালি ও পথসভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ডায়াবেটিক সমিতির সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধি—সবার সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। অংশগ্রহণকারীদের মতে, ডায়াবেটিস সচেতনতায় এ ধরনের সামাজিক সমাবেশ জনস্বাস্থ্যে বাস্তব অবদান রাখতে পারে।

পথসভা শেষে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বাবলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, বকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা চিকিৎসা সেবা আরও সহজলভ্য করা, আধুনিক সরঞ্জাম বৃদ্ধি এবং স্বল্প আয়ের রোগীদের জন্য সহায়তা তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!