1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু এসি ল্যান্ড অফিস। অথচ এই ভবনের গেট থেকে প্রায় ত্রিশ গজ হদূরে প্রকাশ্যে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এটি শুধু অব্যবস্থাপনা নয়; সরাসরি রাষ্ট্রীয় আইন লঙ্ঘন এবং জননিরাপত্তার প্রতি চরম অবহেলা।

বাংলাদেশে দাহ্য ও বিস্ফোরক তরল সংরক্ষণ, বহন ও বিক্রির ক্ষেত্রে যে আইন সবচেয়ে স্পষ্ট, তা হলো Explosives Act, 1884 এবং Explosive Substances Act, 1908।

Explosives Act, 1884-এর ধারা ৩ ও ৫ অনুযায়ী, যে কোনো দাহ্য বা বিস্ফোরক তরল সংরক্ষণ বা বিক্রি করতে হলে লাইসেন্স বাধ্যতামূলক। খোলা বোতলে পেট্রোল বিক্রি এই ধারার সরাসরি ব্যত্যয়।

ধারা ৮ স্পষ্টভাবে বলে, এমন কোনো স্থানে বিস্ফোরক বা দাহ্য বস্তু রাখা যাবে না যা জননিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করে। প্রশাসনিক ভবন, উচ্চ জনসমাগম এবং নথিপত্রভর্তি অফিসের পাশে পেট্রোল বিক্রি এই ঝুঁকিকে বহুগুণ বাড়ায়।

Explosive Substances Act, 1908-এর ধারা ৪ অনুযায়ী, অসতর্ক ব্যবহারে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকলে অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়,শাস্তি হতে পারে কারাদণ্ড।

এছাড়া দাহ্য তরল পরিবহন ও সংরক্ষণ বিধিমালা, ২০০২ খোলা পাত্রে পেট্রোল বিক্রি সরাসরি নিষিদ্ধ করে। এ ধরনের বিক্রি কোনোভাবেই “অননুমোদিত” ছাড়া অন্য কিছু নয়।

এসি ল্যান্ড অফিসের সামনে এ ঘটনা প্রশাসনিক নজরদারির ব্যর্থতার উদাহরণ। কর্তৃপক্ষের নীরবতা শুধু আইনের প্রতি অবজ্ঞা নয়,সমগ্র এলাকার মানুষের জানমালের ঝুঁকি তৈরি করা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft