1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মনজুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ীর বেতকাপা ইউপির বরকাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুন্নবী সর্দার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য নুরুন্নবী সর্দার বার্ধক্যজনিত কারণে নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি সময় তিনি শারীরিক ভাবে আরোও কাহিল হয়ে পড়েন। এরই একপর্যায় সোমবার (১৭ নভেম্বর) ভোরে তিনি তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এদিন বাদ আসর মরহুমের গ্রামের বাড়ীতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এঁর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, পুলিশ অফিসার ও সঙ্গীয় পুলিশ সদস্য বৃন্দ জাতীয় পতাকা আচ্ছাদিত মরহুমের কফিনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, পরিবারের অন্যান্য সদস্য, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহযোদ্ধা, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও বাদশা মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে বিপুলসংখ্যক মুসুল্লিদের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft