1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বাদীর স্বামীর ৩ আঙুল কেটে দিয়েছে বিবাদীরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক নিরীহ পরিবারের উপর নৃশংস হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হামলায় বাদীর স্বামী আব্দুল রহমানের বাম হাতের তিনটি আঙুল কেটে দিয়েছে বিবাদীরা। বর্তমানে আসামীদের ভয়েই ভুক্তভোগী পরিবারটি বসতভিটা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে মানবেতর জীবন যাপন করছে।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রামে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাতের আঙুল হারানো আব্দুল রহমানের পুত্রবধূ জোসনা বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আলমগীর (৩০) ও মো. আসাদুল (৪০) গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। এর জের ধরে গত ২৯ জুন সকালে বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা (নং-৩৬, জিআর নং-৫৯/২৫, তারিখ-২৯/০৬/২৫) দায়ের করা হয়।

মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ৮ নভেম্বর সকালে একই বিবাদীরা অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ পুনরায় সশস্ত্র অবস্থায় দ্বিতীয় দফায় হামলা চালায়। তারা ঘরে ঢুকে এলোপাতাড়ি মারপিট, ভাঙচুর ও প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিতে গেলে জোসনা বেগমের শ্বশুর ও মামলার বাদী জাহানারা বেগমের স্বামী আব্দুল রহমানকে কুপিয়ে তার বাম হাতের তিনটি আঙুল কেটে ফেলে।

পরবর্তীতে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগী পরিবার জানায়, আসামীদের হুমকির কারণে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। এ অবস্থায় পরিবারটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft