1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে ইভটিজিং নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ, প্রতিকার চেয়ে থানায় সাংবাদিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ইভটিজিং। স্কুল, কোচিং ও প্রাইভেটগামী মেয়ে শিক্ষার্থীরা প্রতিদিনই পড়ছে নানা হয়রানির মুখে। এতে একদিকে যেমন ছাত্রী ও তাদের পরিবার পড়ছে নিরাপত্তাহীনতায়, অন্যদিকে উঠতি বয়সী ছেলেদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধও ক্রমশ ভেঙে পড়ছে।

এ পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ। ইভটিজিংয়ের এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক উদ্যোগ চেয়ে ১৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সরকার-এর নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় প্রতিনিধি দল বর্তমান ইভটিজিং পরিস্থিতি ও বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা ইভটিজিংয়ের নির্দিষ্ট কিছু স্থানের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে— প্রেসক্লাব হতে হাইস্কুল সীমানা প্রাচীরের শেষপ্রান্ত থেকে মাদ্রাসা গলি পর্যন্ত এলাকা, ঈদগাহ মাঠ, গ্রীনফিল্ড স্কুল এলাকা এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু কানন স্কুল ও হোপ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন এলাকা। এসব স্থানে উঠতি বয়সী কিছু উশৃঙ্খল যুবকের ইভটিজিং কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ওসি জুলফিকার আলী ভুট্টো প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সাংবাদিক প্রতিনিধি দল ও পুলিশ কর্মকর্তারা মত প্রকাশ করেন যে, ইভটিজিং প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।

এসময় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন — ফজলুল হক দুদু, মোঃ ফেরদাউছ মিয়া, মাসুদার রহমান মাসুদ, মশফিকুর রহমান মিলটন, মোঃ আব্দুল মতিন, বিদুষ রায় ও ওমর ফারুক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft