1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দশম গ্রেড ও শিক্ষক-নিপীড়নের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট,রংপুরঃ
‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের উপর সম্প্রতি পুলিশি হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে লালমনিরহাট।

‎সোমবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন।
‎​
‎​প্রাথমিক বিূ্যালয়ের সহকারী শিক্ষকরা দির্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করে আসছেন। বর্তমানে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের যে গ্রেড বৈষম্য রয়েছে, তা দূর করে শিক্ষাগত যোগ্যতা ও কাজের পরিধি বিবেচনায় দশম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবি তাদের।

‎মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরিতে সহকারী শিক্ষকরাই মূল ভূমিকা পালন করে আসছেন, অথচ আমরাই অবহেলিত। মানববন্ধনে শিক্ষকদের কণ্ঠ ছিল ক্ষোভে ভরা।

‎​শিক্ষকরা আরও বলেন,​ তাদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকায় শিক্ষকদের ওপর যেভাবে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তা নজিরবিহীন ও লজ্জাজনক।

‎​লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সমন্বয়ক সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল তীব্র নিন্দা জানিয়ে বলেন,জাতি গড়ার কারিগরদের উপর এমন বর্বরতা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতা। আমাদের সম্মান রক্ষা করতে যারা ব্যর্থ, তাদের বিচার চাই।

‎​তিন দফা সুনির্দিষ্ট দাবি
‎​মানববন্ধন থেকে লালমনিরহাট জেলার আন্দোলনের সমন্বয়ক জাহিদুল হাসান সমন্বয়ক, শামসুজ্জামান লিজু্ সহ অন্যান্য শিক্ষকরা সরকারের প্রতি দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দশম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন ও দ্রুত সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড ঘোষণা করা হোক। আহতদের সুচিকিৎসা ও পুলিশি হামলায় আহত সকল শিক্ষকের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। হামলাকারীদের বিচার ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

​শিক্ষক নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেয় এবং হামলাকারীদের বিচার নিশ্চিত না করে, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি, যেমন- কর্মবিরতি বা বিদ্যালয় বর্জন করতে বাধ্য হবেন।


খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!