1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগ‌ঞ্জে বাজারের দখলে বিশ্বরোড - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তারাগ‌ঞ্জে বাজারের দখলে বিশ্বরোড

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর–সৈয়দপুর মহাসড়ক ঘেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেলতলী নামক এলাকায় প্রতিদিন দুপুরের পর বসে কাঁচাবাজার। এখানে শাকসবজি, ফলমূল, পেঁয়াজ, মরিচ, মাছসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের বেচাকেনা চলে রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।

স্থানীয়রা জানান, এ বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার মানুষ নিয়মিত কেনাকাটা করেন। তবে ব্যস্ততম রংপুর–সৈয়দপুর মহাসড়কের একেবারে ধারে বাজার বসায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সন্ধ্যার পর এ সড়কে ঢাকা, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড়গামী বাস, কোচ ও ট্রাকসহ ভারী যানবাহনের চলাচল বেড়ে যায়। ফলে বাজার এলাকায় প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে।

বাজারে আসা এক ক্রেতা নুরুল ইসলাম বলেন, বাজারটা খুবই দরকারি, কিন্তু রাস্তার ধারে হওয়ায় প্রতিদিনই ভয় লাগে। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে।

বেলতলী এলাকার সাবেক শিক্ষক আমজাদ হোসেন বলেন, প্রশাসনের উচিত বাজারটি উচ্ছেদ না করে পাশে কোনো খালি জায়গায় স্থানান্তর করা। এতে জনগণের সুবিধাও থাকবে, ঝুঁকিও কমবে।

উল্লেখ্য, কিছু দিন আগে এই বাজারে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!