1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা প্রশাসককে গাইবান্ধা প্রেস ক্লাবের বিদায় সংবর্ধনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রেসকাব মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সকালে জেলা প্রশাসক প্রেসকাব চত্বরে পৌঁছলে তাকে গণমাধ্যমকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে প্রেসকাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কাবের সভাপতি অমিতাভদাশ হিমুনের সভাপতিত্বে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি ও জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, কর্মকালে সাংবাদিকদের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পেয়েছি। এ জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft