1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে শীতার্তদের মাঝে অপরাজিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গোবিন্দগঞ্জে শীতার্তদের মাঝে অপরাজিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অপরাজিতা ফাউন্ডেশন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরশহরের নিউ লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির কো-অর্ডিনেটর দাউদ হাসান চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ইঞ্জিনিয়ার হামিদুর রহমান, আইয়ুব হোসেন, আল ইমরান তালুকদার, অধ্যক্ষ শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থি তছিলেন।

প্রধান অতিথি তামশিদ ইরাম খান বলেন, অপরাজিতা ফাউন্ডেশন যে মানবিক কাজে এগিয়ে এসেছে। এটি সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি-বেসরকারি উদ্যোগে এমন সহায়তা কর্মসূচি অব্যাহত থাকলে কেউ শীতে কষ্টে থাকবে না।

ওসি বুলবুল ইসলাম বলেন, অপরাজিতা ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার এবং মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবতা সেটি আবারও প্রমাণ করে দিল অপরাজিতা ফাউন্ডেশন।

দাউদ হাসান চৌধুরী সুমন জানান, আমরা চাই প্রতিটি মানুষ যেন শীতে উষ্ণতার পরশ পায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!