1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর হোটেল-রেস্তোরাঁয় প্রবেশ ও খাবার গ্রহণের নাগরিক অধিকার এবং ভূমির অধিকার প্রতিষ্ঠার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাকশন এইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘সুশীল’ প্রকল্পের গাইবান্ধা সিএসও হাব-এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

‘জাতি-ধর্ম-বর্ণ ও পেশার বিভেদে মানুষের মর্যাদা নির্ধারণের সংস্কৃতি অসাংবিধানিক’- এ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, হরিজন-রবিদাসসহ প্রান্তিক জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সুশীল প্রকল্পের গাইবান্ধা সিএসও হাবের সভাপতি ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ‘সুশীল’ প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসান, হাবের কোষাধ্যক্ষ নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি সালাহউদ্দীন কাশেম, হাবের সদস্য অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মনির হোসেন সুইট, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, সুন্দরগঞ্জের শিউস চেয়ারম্যান ড. শফিউল ইসলাম, পলাশবাড়ীর পল্লী অগ্রগতি সংস্থার চেয়ারম্যান সুরুজ হক লিটন, এজিএস-এর ইডি শামীম মিয়া, গাইবান্ধা মানবাধিকার উন্নয়ন নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাঘাটার দুস্থজন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাকিউল ইসলাম মন্ডল, দবিদাস উন্নয়ন ফোরামের সভাপদি দধিয়া রবিদাস ও কঞ্চিপাড়া মহিলা সমিতির সভাপতি বিথি বেগম, রোজী বেগম, খিলন রবিদাস ও সোহাগ বাসফোর প্রমুখ।

বক্তারা বলেন, হরিজন ও দলিত জনগোষ্ঠী এখনও সামাজিক ও পেশাগতভাবে নানা বৈষম্যের শিকার। হোটেল-রেস্তোরাঁ ও বিভিন্ন স্থানে প্রবেশ ও খাবার গ্রহণে তাদের প্রতি যে বৈষম্য করা হয়, তা মানবাধিকারের পরিপন্থী। তাঁরা বলেন, সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত থাকলেও বাস্তবে দলিত জনগোষ্ঠী সেই সুযোগ থেকে বঞ্চিত।

বক্তারা সরকারি চাকরিতে দলিতদের কোটা প্রবর্তন, নাগরিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ উদ্যোগ নেওয়া, দলিত কলোনিতে রাস্তা, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা এবং বাজেটে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান।

শেষে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft