1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অহেতুক পাণ্ডিত্য ও ভুল ধরার আসক্তি: কথোপকথনের বড় প্রতিবন্ধকতা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সম্পাদকীয়ঃ
আমাদের সমাজে আজকাল একটি নতুন অভ্যাস চোখে পড়ে যে, জানুক বা না জানুক, যেকোনো বিষয়ে মতামত দিতেই হবে। আর মতামত দেওয়ার সাথে সাথে যোগ হয় বাড়তি পাণ্ডিত্য দেখানোর চেষ্টা। এমনকি নিজের বোঝাপড়া কম হলেও অন্যের ছোট ভুলও ধরতে কেউ পিছিয়ে নেই। যেন ভুল ধরতে পারলেই নিজের গুরুত্ব আরও বাড়ে!

এই প্রবণতা কথোপকথনের স্বাভাবিক পরিবেশকেই নষ্ট করছে। আলোচনা মানে হওয়া উচিত মতের বিনিময়, যুক্তির লেনদেন, আর শেখার সুযোগ। কিন্তু সেখানে এখন জায়গা নিচ্ছে তর্ক, ভুল ধরাধরি আর নিজেদের ‘সবজান্তা’ প্রমাণের প্রতিযোগিতা।

“যারা ভেবে চিন্তে কথা বলতে চান, তারা অযথা উচ্চকণ্ঠদের ভিড়ে অনেক সময় আড়াল হয়ে যান।”

সামাজিক যোগাযোগমাধ্যম এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেখানে যে কেউ কয়েক লাইন লিখে বিশেষজ্ঞ হয়ে ওঠার চেষ্টা করছে। লাইক-শেয়ার আর মন্তব্যের ভিড়ে ভুল তথ্যও মুহূর্তে ছড়িয়ে পড়ছে। আর কেউ ভুল ধরলেই যেন প্রমাণ হয়ে যায়
“আমি তোমার চেয়ে বেশি জানি”। অথচ এই ভুল ধরার মধ্যেও থাকে অনেক ভুল, কারণ নিজেই অনেক সময় তথ্য যাচাই করেন না।

ভুল স্বীকার করা বা না জানা মানেই ছোট হয়ে যাওয়া এই ধারণা ভুল। বরং স্বীকার করার মধ্যেই রয়েছে শেখার সম্ভাবনা। জানার ভান না করে যদি সত্যিকার অর্থে জানা মানুষগুলোর কাছ থেকে জ্ঞান নেওয়া যায়, তবে আলোচনা আরও গ্রহণযোগ্য ও উপকারী হয়ে উঠে।

আমাদের দরকার এমন একটি পরিবেশ, যেখানে সবাই অনায়াসে মত প্রকাশ করতে পারে, আবার একই সঙ্গে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতেও পারে। যুক্তিহীন তর্ক বা অহেতুক পাণ্ডিত্য নয় – শান্ত, সংলাপ-সমৃদ্ধ আলোচনা একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি। তাই ভুল ধরাধরি নয়, বরং বিনয়, শ্রবণশীলতা এবং শেখার মানসিকতা সমাজে ফিরিয়ে আনা জরুরি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft