1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ ;পীরগঞ্জে ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ,ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের জীবনে নিরাপদ পানির আশার আলো জ্বালিয়ে দিল এক মানবিক উদ্যোগ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের জিয়াউল ইসলাম জিয়ার মিল চাতালে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব পরিবারকে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়।

সৌদি আরবের প্রবাসীদের অর্থায়নে এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আনিসুর হকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে দরিদ্র পরিবারগুলোকে টিউবওয়েল, পাইপ ও ফিলটারসহ সম্পূর্ণ সেট প্রদান করা হয়। শুধু বিতরণ নয়—এই টিউবওয়েলগুলো স্থাপন ও নিরাপদ পানি উত্তলনের উপযোগী করে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যা উদ্যোগটিকে করে তুলেছে আরও কার্যকর ও টেকসই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান। তিনি বলেন, “পানি জীবন, আর নিরাপদ পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। এই উদ্যোগটি শুধু সহায়তা নয়, এটি মানবতার একটি সুন্দর উদাহরণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া। তিনি বলেন, সমাজের বিত্তবানরা যদি সামান্য উদ্যোগ নেন, তবে একটি পরিবার নয়—একটি পুরো সম্প্রদায় উপকৃত হতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা হায়দার, সুমন, কাওসার ও রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে ৬০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেন। উপকৃতরা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে তারা চরম দুর্ভোগে ছিলেন। এখন টিউবওয়েল পাওয়ায় তাদের জীবনে স্বস্তির পরশ ফিরবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft