1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

৬৫ বছরের বৃদ্ধা ধর্ষণের সাথে যুক্ত আইয়ুব আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষণের সাথে যুক্ত আইয়ুব আলীকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীসহ দেশব্যাপী খুন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে মঙ্গলাবর (২১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, এন.এইচ মডার্ণ স্কুলের শিক্ষক  নিশাত পারভীন বর্না, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির  সদস্য রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা, ছাত্রফ্রন্ট জেলা সংগঠক মোখলেছুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জয়, দাড়িয়াপুর অঞ্চলের সভাপতি ধনঞ্জয় সাহা ও সাধারণ সম্পাদক কল্লোল বর্মন প্রমুখ।

বক্তারা বলেন,  গত ১৯ অক্টোবর বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুরে ৬৫ বছরের বৃদ্ধা এক বৃদ্ধা ছাগল আনতে গেলে একটা  ফাঁকা মাঠে তার হাত-পা বেঁধে একই গ্রামের বাসিন্দা আইয়ুব আলী তাকে ধর্ষণ করে। বৃদ্ধা গুরুতর অসুস্থ হলে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। অথচ ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও জড়িত এখনও ধরাছোঁয়ার বাইরে।

এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, গাইবান্ধাসহ সারাদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এরমধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয় যে, সমাজে একজন বৃদ্ধার নিরাপত্তা দিতে পারে না। সে তার মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। এর মত কষ্ট, যন্ত্রনা-লাঞ্চনা আর কি হতে পারে? যে সমাজ একজন শিশু থেকে এমন কি বৃদ্ধার পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ তাকে কি আমরা সভ্য সমাজ বলতে পারি? এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে এসবের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী-শিশু নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ।

অবিলম্বে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। সেইসাথে সারাদেশে মব সন্ত্রাস, জবি শিক্ষার্থীর হত্যাকান্ডের বিচার, বিইউপি-এর ছাত্রীর ধর্ষণের বিচার, বিভিন্ন মাদ্রাসায় ধর্ষণের বিচার, সাইবা  বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!